প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সোমবার (৬ এপ্রিল) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, এটি একটি সৌজন্য সাক্ষাৎ ছিল। তবে বৈঠকে নির্দিষ্টভাবে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
প্রেস উইং থেকে প্রকাশিত ছবিতে দেখা যায়, সাক্ষাৎকালে ভারতীয় হাইকমিশনার প্রধানমন্ত্রীকে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বই ও একটি শোপিস উপহার দেন।
বিজ্ঞাপন
অন্যদিকে, ভারতীয় হাইকমিশনের এক বার্তায় বলা হয়েছে, বৈঠকে দুই দেশের উন্নয়ন অগ্রাধিকারকে সামনে রেখে জনগণকেন্দ্রিক সহযোগিতা জোরদার এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।
এসময় পারস্পরিক স্বার্থ ও কল্যাণের ভিত্তিতে বাংলাদেশ সরকারের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলকভাবে কাজ করার আগ্রহও প্রকাশ করেছে ভারত।








