২৭ এপ্রিল যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামী ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) চেয়ারম্যান তারেক রহমানের যশোরে যাওয়ার কথা রয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (৫ এপ্রিল) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, খুলনা বিভাগ বিএনপি সাংগঠনিক সম্পাদক ও বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন আগামী ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর শিডিউল আছে।
বিজ্ঞাপন
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, প্রধানমন্ত্রী তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু করেছেন। এরই অংশ হিসেবে তিনি যশোরের শার্শা উপজেলার উলাসী-যদুনাথপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। ৫০ বছর আগে ১৯৭৬ সালের ১ নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান নিজ হাতে কোদাল নিয়ে এই খালের খনন কাজ শুরু করেছিলেন, যা ইতিহাসে ‘উলশী-যদুনাথপুর প্রকল্প’ বা ‘জিয়া খাল’ নামে পরিচিত।
এদিকে, যশোর সফরের সময় প্রধানমন্ত্রী আরও কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করতে পারেন বলেও জানা গেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সফরটি অঞ্চলের উন্নয়ন কর্মকাণ্ডকে নতুন গতি দেবে।








