Logo

১৮ এপ্রিল থেকে শুরু হবে হজের ফ্লাইট: ধর্মমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ এপ্রিল, ২০২৬, ১২:৪৬
১৮ এপ্রিল থেকে শুরু হবে হজের ফ্লাইট: ধর্মমন্ত্রী
ছবি: সংগৃহীত

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ জানিয়েছেন, ২০২৬ সালের হজ ফ্লাইট আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হবে। মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান লিখিত প্রশ্নের জবাবে তিনি জানান, হজ কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

বিজ্ঞাপন

২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে এবং সৌদি আরব ও বাংলাদেশের অংশের খরচ ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে। ভিসাসহ সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

ধর্মমন্ত্রী আরও বলেন, ২০২৭ সালের হজ প্যাকেজ প্রণয়নের সময় হজযাত্রীদের সুবিধা ও চাহিদা বিবেচনা করে খরচ কমানোর উদ্যোগ নেওয়া হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD