সরকারি দলের সংসদীয় বৈঠক অনুষ্ঠিত

জাতীয় সংসদের আসন্ন অধিবেশনকে সামনে রেখে সরকারি দলের সংসদীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আয়োজিত এ বৈঠকে দেশের সাম্প্রতিক পরিস্থিতি থেকে শুরু করে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদ ভবনের সরকারদলীয় সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের সঙ্গে বর্তমান জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপট নিয়ে মতবিনিময় করেন। বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, আঞ্চলিক রাজনীতি এবং দেশের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় আলোচনায় উঠে আসে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
সভায় আসন্ন সংসদ অধিবেশনের সম্ভাব্য কার্যসূচি নিয়েও বিস্তারিত পর্যালোচনা করা হয়। বিশেষ করে অধিবেশনে উত্থাপিত হতে যাওয়া বিভিন্ন বিল, প্রস্তাবনা এবং আইন প্রণয়ন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে সংসদ সদস্যদের মতামত গ্রহণ করা হয়।
এছাড়া সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি তুলে ধরা হয় এবং ভবিষ্যতে বাস্তবায়নযোগ্য নতুন প্রকল্প ও পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়। বিভিন্ন খাতে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার বিষয়েও দিকনির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
বিজ্ঞাপন
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করা, জনগণের প্রত্যাশা পূরণ এবং সংসদ কার্যক্রম আরও কার্যকর করার লক্ষ্যে এ ধরনের বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।








