Logo

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে প্রকাশিত সংবাদ ভিত্তিহীন

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ এপ্রিল, ২০২৬, ২১:৫৩
প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে প্রকাশিত সংবাদ ভিত্তিহীন
প্রধানমন্ত্রী তারেক রহমান | ফাইল ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য রাষ্ট্রীয় সফর নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সম্ভাব্য বিদেশ সফরের দিন-তারিখ কিংবা সময়সূচি এখনো নির্ধারিত হয়নি।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী প্রথম কোন দেশে রাষ্ট্রীয় সফরে যাবেন, সেটিও এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। ফলে এ নিয়ে প্রচারিত বিভিন্ন তথ্য সঠিক নয়।

বিজ্ঞাপন

অতিরিক্ত প্রেস সচিব সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের গুজব বা যাচাই-বাছাই ছাড়া ছড়ানো তথ্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হলে তা যথাসময়ে গণমাধ্যমকে জানানো হবে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন দাবি ও তথ্যে জনমনে বিভ্রান্তি তৈরি হওয়ায় সরকারি সূত্র নির্ভর তথ্যের ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD