Logo

আপত্তি সত্ত্বেও সংসদে বিল পাস, বিরোধী দলের আবারও ওয়াকআউট

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ এপ্রিল, ২০২৬, ২০:১০
আপত্তি সত্ত্বেও সংসদে বিল পাস, বিরোধী দলের আবারও ওয়াকআউট
ছবি: সংগৃহীত

প্রবল আপত্তি সত্ত্বেও ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস হওয়াকে কেন্দ্র করে অধিবেশন থেকে ওয়াকআউট করেছে প্রধান বিরোধী দল। শুক্রবার (১০ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশন চলাকালে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিলটি পাস হওয়ার পর বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে সংসদ কক্ষ ত্যাগের ঘোষণা দেন। তার ঘোষণার পরপরই বিরোধী দলের সংসদ সদস্যরা একে একে অধিবেশন থেকে ওয়াকআউট করেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD