Logo

জাতিসংঘের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন ব্রাজিলের

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ এপ্রিল, ২০২৬, ১৯:৪১
জাতিসংঘের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন ব্রাজিলের
ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন (২০২৬–২৭) এর সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছে ব্রাজিল।

বিজ্ঞাপন

সোমবার (১৩ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস। এ সময় তিনি বাংলাদেশের প্রার্থিতার প্রতি তার দেশের সমর্থনের কথা তুলে ধরেন।

বৈঠকে বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

বিজ্ঞাপন

দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, কৃষিখাত, পোলট্রি শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়েও মতবিনিময় করেন তারা।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD