Logo

থামছে না মৃত্যুর মিছিল, হামের উপসর্গে ঝরল আরও ৯ শিশুর প্রাণ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ এপ্রিল, ২০২৬, ১৫:৩৬
থামছে না মৃত্যুর মিছিল, হামের উপসর্গে ঝরল আরও ৯ শিশুর প্রাণ
ছবি: সংগৃহীত

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে নতুন করে ১ হাজার ১০৫ জনের শরীরে এই রোগের উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সোমবার (১৩ এপ্রিল) হাম ও হামের উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি পাঁচ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

বিজ্ঞাপন

এছাড়াও গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭৬ জন। বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ২ হাজার ৮৯৭ জনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। সেই সঙ্গে সন্দেহজনক হাম রোগে ভর্তির সংখ্যা ১১ হাজার ৬৫২ জন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD