Logo

৫৬ বছরে প্রত্যাশিত অগ্রগতি অর্জন করা সম্ভব হয়নি: এলজিআরডি মন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ এপ্রিল, ২০২৬, ১৮:০৫
৫৬ বছরে প্রত্যাশিত অগ্রগতি অর্জন করা সম্ভব হয়নি: এলজিআরডি মন্ত্রী
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধের মাধ্যমে জাতি হিসেবে স্বীকৃতি অর্জনের পরও গত ৫৬ বছরে প্রত্যাশিত অগ্রগতি অর্জন করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

শুক্রবার (১৭ এপ্রিল) যুব নেতৃত্ব ও উন্নয়ন সংগঠন জেসিআই আয়োজিত এক কার্নিভালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, স্বাধীনতার মাধ্যমে বাংলাদেশ জাতি হিসেবে স্বীকৃতি পেলেও উন্নয়নের ক্ষেত্রে এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছানো যায়নি। দেশের মাথাপিছু আয় ও জিডিপি এখনও প্রত্যাশিত মানে উন্নীত হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

মন্ত্রী জানান, বর্তমানে প্রায় ৪২ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে এবং অনেকেই এখনো শিক্ষার মৌলিক অধিকার থেকে বঞ্চিত। তবে তিনি দেশের বিভিন্ন খাতে অর্জিত অগ্রগতির কথাও তুলে ধরেন এবং খাদ্য ঘাটতি কাটিয়ে ওঠায় আশাবাদ ব্যক্ত করেন।

তরুণদের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, দেশের একটি বড় অংশের যুবসমাজ স্বউদ্যোগে ব্যবসা ও কৃষিভিত্তিক খামার গড়ে তুলছে, যা ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেয়। তরুণদের উন্নয়নে জেসিআইয়ের কার্যক্রমও প্রশংসনীয় বলে উল্লেখ করেন তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD