ইলিয়াস আলীর ত্যাগ গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে: পানিসম্পদ মন্ত্রী

গুম হওয়া বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর ত্যাগ দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, আন্দোলন-সংগ্রামে যারা জীবন দিয়েছেন এবং নির্যাতনের শিকার হয়েছেন, তাদের অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে।
বিজ্ঞাপন
শুক্রবার (১৭ এপ্রিল) হযরত শাহজালাল (রহ.) মাজারে জুমার নামাজ শেষে এম. ইলিয়াস আলীর জন্য আয়োজিত দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে নির্যাতন-নিপীড়নের শিকার এবং আন্দোলনে আত্মদানকারী ব্যক্তিদের ত্যাগ কখনোই বৃথা যাবে না। এসব ত্যাগের মধ্য দিয়েই দেশের গণতন্ত্র আরও দৃঢ় ভিত্তি পাবে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনায় বিএনপি জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে নতুন ধারায় এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
আসন্ন মে মাসে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের প্রস্তুতির কথা তুলে ধরে পানিসম্পদমন্ত্রী বলেন, আগাম পরিকল্পনা ও সমন্বয়ের মাধ্যমে বন্যার ক্ষতি কমিয়ে আনার চেষ্টা চলছে।








