প্রধানমন্ত্রীর অফিসে লাঞ্চ-নাস্তার বাজেট ১৫০ টাকা, আগে ছিল কত?

প্রধানমন্ত্রীর দফতরে লাঞ্চ ও নাস্তার জন্য নির্ধারিত বাজেট এখন ১৫০ টাকা করা হয়েছে, যা আগে এর চেয়ে কয়েক গুণ বেশি ছিল। মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
বৈঠকে সংবাদপত্র শিল্পের বর্তমান সংকট, অর্থনৈতিক চাপ, গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের বিরুদ্ধে মামলা–সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন নোয়াব প্রতিনিধিরা।
বৈঠক শেষে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানান, প্রধানমন্ত্রী তিন মাস অন্তর এ ধরনের বৈঠক আয়োজনের বিষয়ে সম্মতি দিয়েছেন।
বিজ্ঞাপন
বৈঠকটি অনুষ্ঠিত হয় দুপুরে এবং এ সময় নোয়াব প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর দফতরে মধ্যাহ্নভোজে অংশ নেন। পরে খাবারের বিস্তারিত তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
তিনি বুধবার (২২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লেখেন, বৈঠকের লাঞ্চ মেন্যুতে ছিল ভাত, ছোট চিংড়ি দিয়ে লাউ, ঢেঁড়শ ভাজি, ডিম সেদ্ধ রান্না, ডাল ও দই। তার ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর দফতরে দুপুরের খাবার ও বিকেলের নাস্তা মিলিয়ে এখন মোট বাজেট ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে এই অঙ্কের প্রায় পাঁচ গুণের বেশি ছিল।








