Logo

জামায়াত জোটের এক প্রার্থীর মনোনয়ন স্থগিত করল ইসি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ এপ্রিল, ২০২৬, ১৫:৪৭
জামায়াত জোটের এক প্রার্থীর মনোনয়ন স্থগিত করল ইসি
ছবি: সংগৃহীত

আসন্ন সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জামায়াতে ইসলামী ও তাদের মিত্র দলগুলোর সমন্বয়ে গঠিত জোটের ১২ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে প্রয়োজনীয় নথিপত্র পূর্ণাঙ্গভাবে দাখিল না করায় জোটের একজন প্রার্থীর মনোনয়ন আপাতত স্থগিত করেছে।

বিজ্ঞাপন

বুধবার (২২ এপ্রিল) রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ সংক্রান্ত তথ্য জানানো হয়। সংশ্লিষ্ট সূত্র বলছে, যাচাই-বাছাই শেষে জমা দেওয়া কাগজপত্র পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মনোনীত নয়জন প্রার্থীর সবার মনোনয়নপত্রই বৈধ হয়েছে। বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন- কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দীকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, আইন ও মানবসম্পদ বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী এবং প্রচার ও সাহিত্য সংস্কৃতি বিভাগীয় সেক্রেটারি নাজমুন নাহার নীলু। এছাড়া সিলেট মহানগরীর সাবেক সেক্রেটারি অধ্যাপক মাহফুজা হান্নান, বগুড়া অঞ্চল পরিচালিকা সাজেদা সামাদ, চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি শামছুন্নাহার বেগম, নারী অধিকার আন্দোলনের সদস্য ইঞ্জিনিয়ার মারদিয়া মমতাজ এবং জুলাই বিপ্লবের শহীদ জাবির ইব্রাহীমের মা রোকেয়া বেগমের মনোনয়ন বৈধ বলে গৃহীত হয়েছে।

বিজ্ঞাপন

জোটভুক্ত অন্যান্য দলের প্রার্থীদের মধ্যেও কয়েকজন বৈধতা পেয়েছেন। এর মধ্যে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, বাংলাদেশ খেলাফত মজলিসের ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এবং জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা আলম মিতুর মনোনয়নপত্র গ্রহণ করেছে নির্বাচন কমিশন।

অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্রটি বর্তমানে স্থগিত অবস্থায় রয়েছে। সংশ্লিষ্টরা তাকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার জন্য বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সঠিক তথ্য ও নথি উপস্থাপনে ব্যর্থ হলে তার প্রার্থিতা বাতিল হতে পারে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD