বাড়ানো হলো বাসের ভাড়া

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস-মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৫৩ পয়সা হয়েছে।
বিজ্ঞাপন
দূরপাল্লার বাসের ক্ষেত্রেও একই হারে ভাড়া বাড়ানো হয়েছে। এতে দূরপাল্লার পথে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ২৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
বিজ্ঞাপন
এর আগে গত ১৮ এপ্রিল জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় সরকার। এতে প্রতি লিটার ডিজেল ১৫ টাকা, অকটেন ২০ টাকা, পেট্রোল ১৯ টাকা এবং কেরোসিন ১৮ টাকা করে বাড়ানো হয়। নতুন দাম ১৯ এপ্রিল মধ্যরাত থেকে কার্যকর হয়।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরপরই গণপরিবহনের ভাড়া সমন্বয়ের দাবি জোরালো হয়ে ওঠে। সংশ্লিষ্টদের মতে, জ্বালানি খরচ বাড়ার কারণে বাসভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে।








