শিশুদের সঙ্গে সময় কাটিয়ে ব্যাডমিন্টন উপহার দিলেন প্রধানমন্ত্রী

শিশু-কিশোরদের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তোলা এবং তাদের মধ্যে সহযোগিতা ও ভাগাভাগির মানসিকতা তৈরিতে উৎসাহ দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি তাদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী উপহার দিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী। নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে কথা বলেন তিনি।
এ সময় শিশুদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী তুলে দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তারা সবাই একসঙ্গে খেলাধুলার সুযোগ পাচ্ছে কি না, কেউ খেলা থেকে বাদ পড়ছে কি না, সে বিষয়েও খোঁজখবর নেন তিনি।
শিশুদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী নিজেদের মধ্যে খেলার সামগ্রী ভাগাভাগি করে ব্যবহারের পরামর্শ দেন। একজনের জন্য দেওয়া খেলার সরঞ্জাম যেন অন্যরাও ব্যবহার করতে পারে, সে বিষয়ে তাদের উৎসাহিত করেন তিনি।
এই উদ্যোগের মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য এবং আনন্দ ভাগাভাগি করে নেওয়ার অভ্যাস গড়ে তোলার বার্তা দেন প্রধানমন্ত্রী।








