ঈদুল আজহার ছুটি নিয়ে বড় সুখবর

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ ছুটির সম্ভাবনা তৈরি হয়েছে। নির্ধারিত ছুটির সঙ্গে সাপ্তাহিক বন্ধ যুক্ত হলে টানা কয়েকদিন অবকাশ কাটানোর সুযোগ পেতে পারেন তারা।
বিজ্ঞাপন
সরকারি ছুটির প্রাথমিক তালিকা অনুযায়ী, আগামী ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত ঈদ উপলক্ষে ছুটি নির্ধারিত রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র বলছে, এই সময়ের মধ্যে ২৪ ও ২৫ মে নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটি ঘোষণা করা হতে পারে, যা মোট ছুটির সময়কে আরও দীর্ঘ করতে পারে।
বিজ্ঞাপন
এর আগে ২২ ও ২৩ মে (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় তা ঈদের ছুটির সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে। এতে করে পুরো ছুটির সময়সীমা আরও বাড়তে পারে এবং সরকারি কর্মচারীরা টানা বিশ্রামের সুযোগ পেতে পারেন।
জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, মধ্যপ্রাচ্যে ২৬ মে আরাফাত দিবস পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ২৭ মে সেখানে ঈদুল আজহা উদযাপিত হতে পারে। বাংলাদেশে সাধারণত একদিন পর ঈদ পালিত হওয়ায়, দেশে ২৮ মে ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞাপন
সব মিলিয়ে এবারের ঈদে সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হতে পারে, যা ভ্রমণ ও পারিবারিক সময় কাটানোর ক্ষেত্রে বাড়তি স্বস্তি এনে দিতে পারে।








