Logo

প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের শুভেচ্ছা বিনিময়

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ এপ্রিল, ২০২৬, ১২:৫৪
প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের শুভেচ্ছা বিনিময়
ছবি: সংগৃহীত

শুভ বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টার দিকে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। তাদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ, ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দিপেন দেওয়ান, প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন এবং প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার উল্লেখযোগ্য।

এছাড়া বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, সংরক্ষিত নারী আসনের প্রার্থী মাধবী মারমা এবং ড. সুকোমল বড়ুয়াসহ বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এ সময় বৌদ্ধ নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের পক্ষ থেকে একটি স্মারক ক্রেস্ট ও বুদ্ধমূর্তির প্রতিকৃতি উপহার হিসেবে তুলে দেন। আয়োজনটি ছিল পারস্পরিক সৌহার্দ্য ও ধর্মীয় সম্প্রীতির প্রতীক হিসেবে গুরুত্বপূর্ণ।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD