রবিবার শপথ নিবেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান আগামী রবিবার (৩ মে) রাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ তথ্য শনিবার (২ মে) নিশ্চিত করেছে জাতীয় সংসদ সচিবালয়।
বিজ্ঞাপন
সচিবালয় সূত্রে জানা গেছে, নির্ধারিত সময় অনুযায়ী ৩ মে রাত ৯টায় শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ ভবনের পূর্ব ব্লকের লেভেল-১-এ অবস্থিত শপথ কক্ষেই এ আয়োজন সম্পন্ন হবে।
এর আগে গত ২৯ এপ্রিল সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিজয়ী ৪৯ জন প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন কমিশন এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে।
বিজ্ঞাপন
নির্বাচিতদের মধ্যে বিএনপির ৩৬ জন প্রার্থী রয়েছেন। এছাড়া জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং ১১ দলীয় নির্বাচনী জোটের আরও ১২ জন প্রার্থী বিজয়ী হয়েছেন। বাকি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচিত হয়েছেন।
শপথ গ্রহণের মাধ্যমে নতুন এই সদস্যরা আনুষ্ঠানিকভাবে সংসদের কার্যক্রমে যুক্ত হবেন, যা ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রমকে আরও পূর্ণতা দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।








