বর্তমান সরকারকে প্রকাশ্যে উচ্চস্বরে বকা দেওয়া যায়

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, বর্তমান সরকারকে প্রকাশ্যে উচ্চস্বরে বকা দেওয়া যায়।
বিজ্ঞাপন
রবিবার (৩ মে) সকালে রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কার্যালয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন। ‘জন আস্থা পুনর্নির্মাণ: বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা ও গণতান্ত্রিক জবাবদিহি’ শীর্ষক এ অনুষ্ঠানে সঞ্চালনা করেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।
জাহেদ উর রহমান বলেন, এখানে এসে কথা বলা সহজ নয়। আগে সিভিল সোসাইটির অংশ হিসেবে কাজ করলেও এখন এসব অনুষ্ঠানে এলে অনেক অভিযোগ ও সমস্যার কথা শুনতে হয়। তবে একটি বিষয় ইতিবাচক, তা হলো বর্তমান সরকারকে সমালোচনা করার সুযোগ রয়েছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, আলোচনায় একজন সম্পাদক সরকারের বিষয়ে যেভাবে সমালোচনা করেছেন, তা ছিল বেশ স্পষ্ট ও উচ্চকণ্ঠে। এতে বোঝা যায়, সরকারকে এখন খোলামেলা সমালোচনা করা সম্ভব হচ্ছে। এ ধারা অব্যাহত থাকা উচিত বলেও তিনি মন্তব্য করেন।








