বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক হলেন ড. আবদুস সবুর

আলমডাঙ্গা উপজেলার হাড়োকান্দি গ্রামের কৃতী সন্তান ড. মো. আবদুস সবুর বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক (সচিব) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
বিজ্ঞাপন
গত সোমবার রাজধানীর কাওরানবাজারে অবস্থিত বস্ত্র অধিদপ্তরের কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে রোববার তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবের কাছে যোগদানপত্র জমা দেন।
জানা গেছে, ড. আবদুস সবুরকে এক বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক (সচিব) পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আগে বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে ২০২৪ সালের ৫ আগস্টের পর রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন। সর্বশেষ ২০২৬ সালে নতুন সরকারের সময়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে এই পদে নিয়োগ পান।
বিজ্ঞাপন
তিনি আলমডাঙ্গা উপজেলার আইলহাঁস ইউনিয়নের হাড়োকান্দি গ্রামের মালিতাপাড়ার বাসিন্দা এবং আনোয়ার হোসেনের সন্তান। ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগে নিজ এলাকায় শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে দীর্ঘদিন ধরে অবদান রেখে আসছেন।








