পশ্চিমবঙ্গে যেই সরকারই আসুক, আমাদের ফরেন পলিসি পরিবর্তন হবে না

পশ্চিমবঙ্গে যে সরকারই গঠিত হোক, বাংলাদেশের ফরেন পলিসি পরিবর্তন হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, ভারতের নির্বাচন দেশটির অভ্যন্তরীণ বিষয় এবং এ বিষয়ে বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত থাকবে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের এক অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নতুন সরকার প্রসঙ্গে তিনি জানান, বাংলাদেশের পররাষ্ট্রনীতি ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ওপর ভিত্তি করে পরিচালিত হয়। তাই প্রতিবেশী রাজ্য বা দেশে সরকার পরিবর্তন হলেও বাংলাদেশের কূটনৈতিক অবস্থান একই থাকবে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সবার সঙ্গে আলোচনা ও সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাবে।
উল্লেখ্য, গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। ৪ মে ঘোষিত ফলাফলে ২৯৪ আসনের মধ্যে ২০৬টিতে জয় পায় বিজেপি।








