Logo

টেকসই নির্মাণে এলজিইডি-ক্রিলিকের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ মে, ২০২৬, ১৭:০৪
টেকসই নির্মাণে এলজিইডি-ক্রিলিকের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর অধীনে বাস্তবায়নাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং প্রজেক্ট (ক্রিম্প)-এর আওতায় ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) আয়োজিত “বিল্ডিং মেটেরিয়ালসে সর্বোত্তম চর্চা মূল্যায়ন” বিষয়ক ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৫ মে) এলজিইডি সদর দপ্তরের সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক মো. আজহারুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দা আসমা খাতুন। তিনি বলেন, টেকসই অবকাঠামো নির্মাণে জলবায়ু সহনশীল ও মানসম্পন্ন নির্মাণ সামগ্রীর ব্যবহার নিশ্চিত করা সময়ের প্রয়োজন। এ উদ্যোগের মাধ্যমে আধুনিক ও পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর কার্যকর ব্যবহার মাঠপর্যায়ে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে।

বিজ্ঞাপন

কর্মশালায় অ্যাসাইনমেন্ট বাস্তবায়নে নিয়োজিত পরামর্শক প্রতিষ্ঠান ইকিউএমএস কনসালটিং লিমিটেডের টিম লিডার প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন।

এতে এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোল্লা মিজানুর রহমান, কাজী সাইফুল কবীর, মো. ওয়াহিদুজ্জামান, মো. গোলাম মওলা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. হামিদুল হক, মো. আনিসুল ওহাব খান, মো. আখতার হোসেনসহ বিভিন্ন প্রকল্পের পরিচালক, নির্বাহী ও সহকারী প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এছাড়া ক্রিম্প-ক্রিলিক প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আব্দুল খালেক, নির্বাহী প্রকৌশলী মো. লতিফ হোসেন ও ফাতেমা ইসমত আরা, সহকারী প্রকৌশলী অর্পণ পাল এবং বিশেষজ্ঞ পরামর্শক মো. আব্দুল নূর, মো. শহিদুল ইসলাম, মো. সাদেকুর রহমান ভূইয়া, মো. মাসুদুর রহমান ও সৈয়দ মাহবুব আহসানসহ সংশ্লিষ্টরা অংশ নেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD