Logo

কোরবানির চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ দেবে সরকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ মে, ২০২৬, ১৩:৪৫
কোরবানির চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ দেবে সরকার
ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণের লক্ষ্যে গ্রাম ও উপজেলা পর্যায়ে বিনামূল্যে লবণ বিতরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, কোরবানির পর সংগ্রহ করা চামড়া অন্তত সাত দিন পর্যন্ত লবণ দিয়ে সংরক্ষণ করতে হবে। এই নির্ধারিত সময়ের আগে কোনো চামড়া ঢাকায় আনা যাবে না বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, এর ফলে ঢাকার ইটিপি ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ কমবে এবং চামড়া নষ্ট হওয়াকে রোধ করা সম্ভব হবে। এ কারণে চামড়া সংরক্ষণের জন্য প্রয়োজনীয় লবণ বিনামূল্যে সরবরাহ করা হবে।

বিজ্ঞাপন

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD