Logo

ঢাকা শহরকে বিশ্বের এক নম্বর নগরীতে পরিণত করা সম্ভব

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ মে, ২০২৬, ১৩:৩৬
ঢাকা শহরকে বিশ্বের এক নম্বর নগরীতে পরিণত করা সম্ভব
ছবি: সংগৃহীত

ঢাকা শহরকে বিশ্বের এক নম্বর নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম। বৃহস্পতিবার (১৪ মে) সকালে নগর ভবনের সামনে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, শুধু সিটি করপোরেশনের একার পক্ষে শহর পরিষ্কার রাখা সম্ভব নয়। এজন্য নগরবাসীর সচেতনতা ও অংশগ্রহণ জরুরি।

আবদুস সালাম আরও বলেন, সবার সহযোগিতা পেলে ঢাকা শহরকে বিশ্বের শীর্ষ শহর হিসেবে গড়ে তোলা সম্ভব। তিনি বলেন, রাজধানীকে সবুজায়ন করতে আগামী কয়েক দিনের মধ্যে গাছ রোপণ কর্মসূচি শুরু করা হবে।

বিজ্ঞাপন

এর আগে গত ৩০ এপ্রিল তিনি বলেছিলেন, আদি ঢাকার মতো শহরকে সবুজ গাছপালায় ভরিয়ে দেওয়া হবে। উচ্চপর্যায়ের নির্দেশনার আলোকে পুরো ঢাকাকে গ্রিন ও ক্লিন শহরে রূপান্তরের কাজ চলছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD