Logo

ঈদযাত্রায় বিআরটিসির বিশেষ সার্ভিস, ১৭ মে থেকে অগ্রিম টিকিট

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ মে, ২০২৬, ১৮:১৭
ঈদযাত্রায় বিআরটিসির বিশেষ সার্ভিস, ১৭ মে থেকে অগ্রিম টিকিট
ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখী যাত্রীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। আগামী ২৩ মে থেকে শুরু হবে ‘ঈদ স্পেশাল সার্ভিস’, আর এর অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ১৭ মে থেকে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৪ মে) সংস্থাটির প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিআরটিসি জানিয়েছে, ঈদকে কেন্দ্র করে দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াতকারী মানুষের চাপ সামাল দিতে বিশেষ এই পরিবহন সেবা চালু করা হচ্ছে। যাত্রীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও তুলনামূলক কম খরচে ভ্রমণের সুযোগ দিতে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

সংস্থাটি আরও জানায়, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে নির্ধারিত রুটগুলোতে অতিরিক্ত বাস পরিচালনা করা হবে। পাশাপাশি যাত্রীসেবার মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট ডিপো ও কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৭ মে থেকে বিআরটিসির কাউন্টারগুলোতে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। এরপর ২৩ মে থেকে আনুষ্ঠানিকভাবে ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু হবে।

বিজ্ঞাপন

প্রতি বছরের মতো এবারও ঈদকে ঘিরে রাজধানীসহ বিভিন্ন শহর থেকে গ্রামের পথে যাত্রীর চাপ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এ পরিস্থিতিতে সরকারি পরিবহন সংস্থার বিশেষ এই উদ্যোগ যাত্রীদের ভোগান্তি কমাতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD