Logo

শাহরাস্তির সমাবেশস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

profile picture
জেলা প্রতিনিধি
চাঁদপুর
১৬ মে, ২০২৬, ১৬:০৮
শাহরাস্তির সমাবেশস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

চাঁদপুরের শাহরাস্তিতে আয়োজিত সমাবেশস্থলে পৌঁছেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৬ মে) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় ‘খোদ খাল’ পুনর্খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি উপস্থিত হন।

বিজ্ঞাপন

এর আগে সকালে ঢাকার বাসভবন থেকে সড়কপথে চাঁদপুরের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পথে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেন তিনি। দুপুর ১টা ২০ মিনিটে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যান।

চাঁদপুর সফরের অংশ হিসেবে সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষের হাটসংলগ্ন ‘বিশ্ব খাল’ পুনর্খনন কাজেরও উদ্বোধন করার কথা রয়েছে তার।

বিজ্ঞাপন

এরপর চাঁদপুর সার্কিট হাউসে যাত্রাবিরতি শেষে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেলে চাঁদপুর ক্লাবে আয়োজিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।

সরকারি এই সফর শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী পুনরায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন এবং রাত সাড়ে ৯টায় তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

বিজ্ঞাপন

জানা গেছে, দীর্ঘ ২২ বছর আগে ২০০৪ সালে চাঁদপুরে গিয়েছিলেন তারেক রহমান।

দীর্ঘদিন পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে কাছ থেকে দেখতে এবং তার বক্তব্য শুনতে হাজার হাজার নেতাকর্মী জড়ো হয়েছেন। উপস্থিত নেতাকর্মীদের মাঝে যারপরনাই উৎসাহ এবং উদ্দীপনা বিরাজ করছে। মঞ্চে উপস্থিত আছেন বিএনপির জাতীয় ও স্থানীয় মন্ত্রী ও নেতা-কর্মীরা।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD