Logo

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: তথ্যমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ মে, ২০২৬, ১৩:১৪
দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: তথ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশে বর্তমানে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই এবং পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। মঙ্গলবার (১৯ মে) তথ্য অধিদপ্তরে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করা হবে। এ লক্ষ্যকে সামনে রেখে প্রয়োজনীয় প্রস্তুতি দ্রুত এগিয়ে চলছে।

তিনি আরও জানান, পূর্ববর্তী সরকারের অবহেলার কারণে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, যার প্রভাব এখন জনগণকে বহন করতে হচ্ছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রয়োজনীয় টিকা সংগ্রহ করা হয়েছে এবং শিগগিরই হেলথ কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে তিনি বলেন, এখন পর্যন্ত ৫৩ হাজার ৯৬টি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী এক বছরের মধ্যে দেশের সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সরকারের।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD