Logo

কোরবানির পশুর বর্জ্য ৮ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ মে, ২০২৬, ১৩:৫০
কোরবানির পশুর বর্জ্য ৮ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে
ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য সর্বোচ্চ ৮ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

বিজ্ঞাপন

বুধবার (২০ মে) সকালে রাজধানীর পুরাতন এলিফ্যান্ট রোডের ১৯ নম্বর ওয়ার্ডে সবজি বাগানের সৌন্দর্যবর্ধন ও ল্যান্ডস্কেপিং কাজের উদ্বোধন শেষে তিনি এ কথা জানান।

তিনি বলেন, কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। হাট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বর্জ্য পরিষ্কার করা হবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

বিজ্ঞাপন

ডিএসসিসি প্রশাসক আরও জানান, ঈদের পশুর হাটগুলোতে কন্ট্রোল রুম, চিকিৎসক ও পুলিশের টহল থাকবে। যাতে ক্রেতা-বিক্রেতারা নির্বিঘ্নে কেনাকাটা করতে পারেন।

ডেঙ্গু প্রতিরোধ প্রসঙ্গে তিনি বলেন, প্রতিটি ওয়ার্ডে নিয়মিত জরিপ চলছে। সেই জরিপের ফল বিশ্লেষণ করে আগাম ব্যবস্থা নেওয়া হবে, যাতে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ নিয়ন্ত্রণে রাখা যায়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD