Logo

বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না: রামিসার বাবার ক্ষোভ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ মে, ২০২৬, ১৮:২৪
বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না: রামিসার বাবার ক্ষোভ
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে নির্মমভাবে নিহত শিশু রামিসা আক্তারের হত্যাকাণ্ডের বিচার নিয়ে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন তার বাবা আবদুল হান্নান মোল্লা। তিনি বলেন, “আমি বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন না। আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই।” সাংবাদিকদের সামনে কান্নাজড়িত কণ্ঠে তিনি আরও বলেন, “আপনারা বিচার করতে পারবেন না। আমার মেয়েও আর ফিরে আসবে না। এটা বড়জোর ১৫ দিন আলোচনা হবে, এরপর আরেকটা ঘটনা ঘটবে, সব চাপা পড়ে যাবে।”

বিজ্ঞাপন

মঙ্গলবার পল্লবী এলাকায় নিজ বাসার কাছেই রামিসাকে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে প্রতিবেশী সোহেল রানা (৩০) এবং তার স্ত্রী স্বপ্নাকে গ্রেপ্তার করে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম জানান, অভিযুক্ত দম্পতি মাত্র দুই মাস আগে রামিসার ফ্ল্যাটের বিপরীত পাশের একটি ফ্ল্যাটে ভাড়া আসেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ঘটনার দিন সকাল সাড়ে ১০টার দিকে রামিসাকে স্কুলে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন তার মা। একপর্যায়ে তাকে খুঁজে না পেয়ে পাশের ফ্ল্যাটে যান এবং সেখানে রামিসার স্যান্ডেল দেখতে পান। দরজায় নক করার সময় ভেতরে হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, মূল অভিযুক্ত পালিয়ে যাওয়ার সুযোগ করে দিতে তার স্ত্রী স্বপ্না দরজা ভেতর থেকে আটকে রাখেন বলে সন্দেহ করা হচ্ছে।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, শিশুটি বিকৃত যৌন আচরণের শিকার হয়ে পরে শ্বাসরোধে হত্যা করা হয়। হত্যার পর মরদেহ গোপন করতে তার মাথা ও হাত বিচ্ছিন্ন করা হয়।

বিজ্ঞাপন

তবে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে ময়নাতদন্ত ও কেমিক্যাল পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর, জানিয়েছে পুলিশ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD