মিরপুরে অবৈধ বস্তি উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা

রাজধানীর মিরপুরে অবৈধ বস্তি উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা আকস্মিক হামলার মুখে পড়েন বলে জানিয়েছে পুলিশ। বুধবার (২০ মে) মিরপুরের ইসিবি-কালশী সড়কে এই ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
পুলিশের তথ্য অনুযায়ী, বাউনিয়া বাঁধ এলাকায় গণপূর্ত বিভাগের জমি দখল করে বসতি গড়ে ওঠে। দুপুর ১২টার দিকে গণপূর্ত বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উচ্ছেদ অভিযান শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
অভিযানের সময় বস্তিবাসীরা গণপূর্ত কর্মকর্তাদের পাশাপাশি পুলিশের ওপরও হামলা চালায়।
বিজ্ঞাপন
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মোস্তাক সরকার জানান, ঘটনায় ৫ থেকে ৬ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।








