Logo

বারিধারায় রিকশা চালালেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ মে, ২০২৬, ১৮:০২
বারিধারায় রিকশা চালালেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন
ছবি: সংগৃহীত

রাজধানীর বারিধারা এলাকায় রিকশা চালিয়ে প্রতীকী অংশগ্রহণ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বুধবার (২০ মে) যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে তিনি রিকশা চালান।

বিজ্ঞাপন

অনুষ্ঠানটি উপলক্ষে লাল, সাদা ও নীল রঙের ৫০টি বিশেষ রিকশা উদ্বোধন করা হয়। উদ্যোগটি যুক্তরাষ্ট্রের স্বাধীনতা উদযাপনের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান অংশীদারিত্বের সম্পর্ককে প্রতিফলিত করে।

রাষ্ট্রদূতের এই প্রতীকী রিকশা চালানোর মুহূর্ত অনুষ্ঠানে উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে।

বিজ্ঞাপন

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD