ঈদযাত্রায় চলবে অতিরিক্ত ১০ ট্রেন: রেলমন্ত্রী

ঈদুল আজহা উপলক্ষে যাত্রীচাপ সামাল দিতে সোমবার থেকে অতিরিক্ত ১০টি ট্রেন চালু করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। রোববার সকালে তিনি এ তথ্য জানান।
বিজ্ঞাপন
মন্ত্রী বলেন, এবারের ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। তিনি নিজে দুটি ট্রেনে উঠে যাত্রীসেবা ও ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেছেন বলেও জানান। তার মতে, সামগ্রিক ব্যবস্থাপনা সন্তোষজনক।
তিনি আরও বলেন, সকালে কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা দেরিতে ছেড়েছে। এর মধ্যে একটি ট্রেন প্রায় ৩০ মিনিট এবং আরেকটি প্রায় এক ঘণ্টা বিলম্বিত হয়েছে। এসব সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা চলছে।
বিজ্ঞাপন
ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে স্টেশন ও প্ল্যাটফর্মে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি বাড়ানো হয়েছে এবং ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এ উপলক্ষে ইতোমধ্যে রাজধানী ছেড়ে গ্রামের পথে যাত্রা শুরু করেছেন অনেকে।








