Logo

রামিসা হত্যা মামলার বিচার পাঁচ থেকে সাত দিনের মধ্যে শেষ হবে

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ মে, ২০২৬, ১৪:৪১
রামিসা হত্যা মামলার বিচার পাঁচ থেকে সাত দিনের মধ্যে শেষ হবে
ছবি: সংগৃহীত

ঢাকার পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলার বিচার বিশেষ আদালতের মাধ্যমে পাঁচ থেকে সাত দিনের মধ্যে শেষ হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বিজ্ঞাপন

রবিবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক সংলাপে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সমাজে মূল্যবোধের অবক্ষয় এবং অপসংস্কৃতির প্রভাবের কারণে ধর্ষণের মতো অপরাধ বেড়ে যাচ্ছে। এ ধরনের ঘটনা রোধে সরকার দ্রুত আইনগত ব্যবস্থা ও বিচার নিশ্চিত করার দিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

বিজ্ঞাপন

তিনি জানান, রামিসা হত্যা মামলার প্রধান আসামিকে ঘটনার সাত ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আসামি তার স্ত্রীকেও সহযোগী হিসেবে উল্লেখ করেছেন। পরে তাকেও গ্রেপ্তার করা হয়।

মন্ত্রী আরও বলেন, আদালতের অনুমতি নিয়ে দ্রুত ডিএনএ পরীক্ষা সম্পন্ন করা হয়েছে এবং পোস্টমর্টেম রিপোর্টও হাতে এসেছে। সব প্রতিবেদন একত্র করে চার্জশিট প্রস্তুতের কাজ শেষ হয়েছে। রোববারই আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

এ মামলার জন্য বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আদালতের ছুটি বাতিলের বিষয়টিও বিবেচনায় রয়েছে, যাতে বিচারকাজ দ্রুত শুরু করা যায়।

সংলাপে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামর নেতারা ও তথ্য অধিদপ্তরের কর্মকর্তারা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD