Logo

রাজধানীর ১৬ স্থানে দুস্থদের মধ্যে খাদ্য-বস্ত্র বিতরণ করবেন প্রধানমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ মে, ২০২৬, ২১:২৫
রাজধানীর ১৬ স্থানে দুস্থদের মধ্যে খাদ্য-বস্ত্র বিতরণ করবেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত আগামী ৩০ মে (শনিবার) রাজধানীর মোট ১৬টি স্থানে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজ্ঞাপন

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ঢাকা মহানগর ১৫টি সংসদীয় আসন এবং বিএনপি কেন্দ্রীয় অফিস সামনেসহ মোট ১৬টি স্থানে এসব খাদ্য ও বস্ত্র বিতরণ করবেন বিএনপি চেয়ারম্যান।

এছাড়াও সুপ্রিম কোর্ট আইনজীবীদের আয়োজনে প্রতিবছরের মতো এ বছরও মিলাদ, দোয়া ও খাবার বিতরণ করা হবে।

বিজ্ঞাপন

নির্ধারিত প্রতিটি কর্মসূচি স্থানে স্থানীয় সংসদ সদস্য ছাড়াও মন্ত্রিপরিষদের সদস্য এবং বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD