কোরবানির পশুর হাটে মার্কিন রাষ্ট্রদূত, জানালেন ঈদের শুভেচ্ছা

ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর একটি কোরবানির পশুর হাট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি. হাস (ক্রিস্টেনসেন)।
বিজ্ঞাপন
বুধবার (২৭ মে) তিনি হাট ঘুরে দেখেন, বিক্রেতা ও দর্শনার্থীদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন মুহূর্তে ছবি তোলেন।
হাট পরিদর্শন শেষে ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে তার কিছু ছবি প্রকাশ করা হয়। ছবিগুলোতে দেখা যায়, তিনি ছাতা হাতে গরুর হাট ঘুরে দেখছেন, গরুর পাশে দাঁড়িয়ে ছবি তুলছেন এবং একটি ছাগলের পাশে বসে থাম্বস আপ দিচ্ছেন।
বিজ্ঞাপন
এক বার্তায় রাষ্ট্রদূত বলেন, ঈদুল আজহার প্রস্তুতির সময় কোরবানির পশুর হাটের প্রাণবন্ত পরিবেশ কাছ থেকে দেখা একটি দারুণ অভিজ্ঞতা। তিনি সবাইকে আনন্দময় ও শান্তিপূর্ণ ঈদের শুভেচ্ছা জানান।
রাষ্ট্রদূতের এ উদ্যোগকে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বাগত জানিয়েছেন অনেকে। নেটিজেনরা এটিকে উৎসবের সময়ে আন্তঃসংস্কৃতিক সৌহার্দ্যের একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।
বিজ্ঞাপন
অনেকেই মন্তব্য করে রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের উপস্থিতি উৎসবের আনন্দ ও সম্প্রীতিকে আরও বাড়িয়ে তোলে।








