Logo

মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যু, ঘটনাস্থলে পুলিশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ মে, ২০২৬, ১১:১৮
মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যু, ঘটনাস্থলে পুলিশ
ছবি: সংগৃহীত

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৭ মে) সকালে এ ঘটনা প্রকাশ্যে এলে হাসপাতালজুড়ে শোক ও উদ্বেগের পরিবেশ তৈরি হয়।

ঘটনার খবর পেয়ে থানা পুলিশসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত হাসপাতাল প্রাঙ্গণে পৌঁছান। তবে কী কারণে নবজাতকদের মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি।

বিজ্ঞাপন

ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।

তিনি আরও জানান, হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিজ্ঞাপন

এ ঘটনায় স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে হাসপাতালটিতে চিকিৎসাসেবার মান ও ঘটনার কারণ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD