Logo

ভালো ঈদযাত্রা ম্যানেজ করতে সক্ষম হয়েছি : সড়কমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ মে, ২০২৬, ১৪:০৩
ভালো ঈদযাত্রা ম্যানেজ করতে সক্ষম হয়েছি : সড়কমন্ত্রী
ছবি: সংগৃহীত

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম দাবি করেছেন, এবারের ঈদুল আজহার যাত্রা সামগ্রিকভাবে সন্তোষজনকভাবে ব্যবস্থাপনা করা সম্ভব হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৭ মে) দুপুরে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দেড় কোটি মানুষের ঈদযাত্রা এবং প্রায় ৮০ লাখ কোরবানির পশু পরিবহনের মতো বড় চাপের মধ্যেও সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে।

মন্ত্রী বলেন, যাত্রীদের বড় অংশই নির্ধারিত ভাড়ায় ও শৃঙ্খলার সঙ্গে গন্তব্যে পৌঁছাতে পারছেন। কিছু এলাকায় যানজট বা ধীরগতি থাকলেও তা স্বাভাবিক এবং ব্যবস্থাপনায় কোনো বড় ধরনের সমস্যা নেই বলে দাবি করেন তিনি।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, বিআরটিএর কেন্দ্রীয় মনিটরিং সেলের মাধ্যমে সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। কোথাও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রেলপথে যাত্রীদের সুবিধার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, কয়েকটি আন্তঃনগর ট্রেনে নারী যাত্রীদের জন্য বিশেষ কোচ যুক্ত করা হয়েছে এবং ঈদ উপলক্ষে অতিরিক্ত কোচ সংযোজন করা হয়েছে।

বিজ্ঞাপন

মেট্রোরেল স্টেশনের নিচে পশুর হাট বসানো প্রসঙ্গে তিনি বলেন, এটি সিটি কর্পোরেশনের সিদ্ধান্ত, এ বিষয়ে দায়ভার তাদের ওপরই বর্তায়।

সব মিলিয়ে এবারের ঈদযাত্রা ব্যবস্থাপনাকে “ভালোভাবে পরিচালিত” করা হয়েছে বলে মন্তব্য করেন সড়কমন্ত্রী।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD