ফ্রান্সে গেলেন ড. ইউনূস, বিমানবন্দরে পেলেন ভিআইপি প্রোটোকল

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বুধবার সকালে ফ্রান্সের রাজধানী প্যারিস-এর উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
বিজ্ঞাপন
বুধবার (২৭ মে) সকাল সোয়া ৭টায় টার্কিশ এয়ারলাইন্স-এর একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন। পথে তুরস্কের ইস্তাম্বুল-এ ট্রানজিট শেষে তার প্যারিসে পৌঁছানোর কথা রয়েছে।
ঢাকা ছাড়ার সময় ড. মুহাম্মদ ইউনূস বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা পান।
বিজ্ঞাপন
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর নির্বাহী পরিচালক (ইডি) গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে তিনি ইস্তাম্বুলের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, ড. মুহাম্মদ ইউনূস-এর প্যারিস সফরের বিষয়টি নিশ্চিত হলেও সফরের উদ্দেশ্য বা নির্ধারিত কর্মসূচি সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।








