Logo

ঈদের ছুটি বাতিল, বর্জ্য অপসারণে প্রস্তুত প্রায় ২৯ হাজার ৫০০ পরিচ্ছন্নতাকর্মী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ মে, ২০২৬, ১৮:১৯
ঈদের ছুটি বাতিল, বর্জ্য অপসারণে প্রস্তুত প্রায় ২৯ হাজার ৫০০ পরিচ্ছন্নতাকর্মী
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে বর্জ্য ব্যবস্থাপনা নির্বিঘ্ন রাখতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে দুই সিটি করপোরেশন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এ লক্ষ্যে পরিচ্ছন্নতা বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীর ঈদের ছুটি বাতিল করা হয়েছে।

বিজ্ঞাপন

দুই সিটি করপোরেশন মিলিয়ে প্রায় ২৯ হাজার ৫০০ জনবল বর্জ্য অপসারণে মাঠে প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি নাগরিকদের সুবিধার্থে বিশেষ হটলাইন সেবা চালুর উদ্যোগও নেওয়া হয়েছে।

এবার ঈদে বর্জ্য দ্রুত অপসারণে প্রায় ১৭ লাখ ৭০ হাজার প্লাস্টিক, পলিব্যাগ ও বায়োডিগ্রেডেবল ব্যাগ বিতরণ করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, রাজধানীতে প্রায় ৭ লাখ পশু কোরবানি হতে পারে, যেখান থেকে প্রায় ৫৫ হাজার টন বর্জ্য তৈরি হবে।

বিজ্ঞাপন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জানিয়েছে, ঈদের দিন দুপুর ১২টা বা বিকেল থেকে মূল বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হবে। লক্ষ্য অনুযায়ী, প্রথম ৮ ঘণ্টার মধ্যেই প্রাথমিক বর্জ্য অপসারণ সম্পন্ন করা হবে।

তিন দিনে মোট ৩৩ হাজার ৯৪২ টন বর্জ্য অপসারণের পরিকল্পনা রয়েছে— প্রথম দিন: ১৫,৯৩৫ টন. দ্বিতীয় দিন: ১১,৭৭৬ টন, তৃতীয় দিন: ৬,২৩১ টন।

ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম জানান, কোরবানির হাট ও বর্জ্য ব্যবস্থাপনা তদারকির জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করে প্রস্তুত রাখা হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে বর্জ্য অপসারণে ব্যবহার করা হবে ২,১১7টি যান ও যন্ত্রপাতি, যার মধ্যে রয়েছে কম্পেক্টর, ডাম্প ট্রাক, এক্সকাভেটর ও পানির গাড়ি। এছাড়া ব্লিচিং পাউডার, স্যাভলন ও বায়োডিগ্রেডেবল ব্যাগও সরবরাহ করা হচ্ছে।

নগর ভবন থেকে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে। প্রতিটি পশুর হাটেও থাকবে পৃথক নিয়ন্ত্রণ কক্ষ ও মেডিকেল টিম।

ডিএসসিসি নাগরিকদের সতর্ক করে বলেছে, কোরবানির বর্জ্য কোনোভাবেই ড্রেন বা নর্দমায় ফেলা যাবে না—এতে জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে।

বিজ্ঞাপন

ঢাকা উত্তর সিটি করপোরেশন জানায়, বর্জ্য ব্যবস্থাপনায় জনসচেতনতা বাড়াতে মাইকিং ও ধর্মীয় নেতাদের মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে।

গত বছর ডিএনসিসি এলাকায় প্রায় ২০,৮৮৯ টন বর্জ্য অপসারণ করা হয়েছিল। এবারও একই পরিমাণ বর্জ্য অপসারণের প্রস্তুতি নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ডিএনসিসির তথ্য অনুযায়ী, নিজস্ব পরিচ্ছন্নতাকর্মী, অস্থায়ী শ্রমিক ও স্বেচ্ছাসেবক মিলিয়ে প্রায় ১৬ হাজার জনবল মাঠে কাজ করবে।

নাগরিকদের অভিযোগ দ্রুত সমাধানে দুইটি হটলাইন নম্বর চালু রাখা হয়েছে— ০১৭০৯৯০০৮৮৮ ও ০২২২৩৩৮৬০১৪।

দুই সিটি করপোরেশনের মতে, ঈদের দিন থেকেই দ্রুত বর্জ্য অপসারণ নিশ্চিত করা গেলে রাজধানীতে স্বাস্থ্যঝুঁকি কমবে এবং নগরজীবন স্বাভাবিক রাখতে সহায়তা করবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD