Logo

স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ মে, ২০২৬, ১৯:০৩
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’
ছবি: সংগৃহীত

বিজ্ঞাপন

অ্যালবিনো জাতের আলোচিত ও ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এবার আর কোরবানি দেওয়া হচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করে মহিষটিকে ক্রেতার কাছ থেকে ফিরিয়ে এনে আবারও খামারে রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মহিষটিকে ঘিরে অতিরিক্ত জনসমাগম এবং সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেরানীগঞ্জের ক্রেতাকে টাকা ফেরত দিয়ে মহিষটি আগের মালিকানায় ফিরিয়ে নেওয়া হয়।

বিজ্ঞাপন

নারায়ণগঞ্জের রাবেয়া এগ্রো ফার্মে লালন-পালন করা প্রায় ৭০০ কেজি ওজনের একটি অ্যালবিনো মহিষ এটি। সাদা রঙ ও চুলের বিশেষ গঠনের কারণে এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসে।

চেহারার সঙ্গে মিল থাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে মহিষটির নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’।

মহিষটি ভাইরাল হওয়ার পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এটি দেখতে খামারে ভিড় করেন। বিষয়টি শুধু দেশীয় গণমাধ্যমেই নয়, আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও আলোচনায় আসে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ‘ডোনাল্ড ট্রাম্প’কে আপাতত খামারেই রাখা হবে এবং কোরবানির জন্য বিক্রি বা জবাই করা হবে না। প্রশাসনের এই সিদ্ধান্তে বিষয়টি নিয়ে তৈরি হওয়া উত্তেজনাও কিছুটা প্রশমিত হয়েছে।

তথ্য সূত্র: যমুনা টেলিভিশন

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD