মন্ত্রী হওয়ার পর অর্থনৈতিকভাবে কষ্টে আছি: সমাজকল্যাণমন্ত্রী

সরকারের মন্ত্রীদের আয়ের উৎস নিয়ে চলমান রাজনৈতিক বিতর্কের মধ্যে নিজের ব্যক্তিগত আর্থিক অবস্থার কথা তুলে ধরেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, মন্ত্রী হওয়ার পর তিনি অর্থনৈতিকভাবে কষ্টের মধ্যে আছেন এবং সংসার চালাতে আবার রোগী দেখা শুরু করেছেন।
বিজ্ঞাপন
বুধবার (২৭ মে) দুপুরে দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদ মিলনায়তনে দুস্থ ও অসহায়দের মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, মন্ত্রী হওয়ার পর অর্থনৈতিকভাবে আমি অনেক কষ্টে আছি। যে কয় টাকা বেতন দেওয়া হয়, তা দিয়ে সংসার চলে না। এজন্য আবার সপ্তাহে তিন দিন দুই ঘণ্টা করে রোগী দেখা শুরু করেছি।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, মন্ত্রিত্বকে অনেকে লোভনীয় বিষয় মনে করলেও বাস্তবে এটি অত্যন্ত কঠিন দায়িত্ব। তার ভাষায়, সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজ করতে হয় এবং এটি কোনো আরামদায়ক পদ নয়।
তিনি দাবি করেন, বর্তমান দায়িত্ব পালনের চাপ অনেক বেশি এবং এটি ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলছে।
বিজ্ঞাপন
বিরোধী রাজনৈতিক নেতাদের উদ্দেশে মন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে অনেকের আচরণ ও জীবনযাত্রায় পরিবর্তন এসেছে। তিনি আয়কর ও সম্পদ বিবরণী নিয়েও প্রশ্ন তোলেন এবং নিজের সম্পদের তথ্য ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে বলেও দাবি করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হারেজ উদ্দিন, জাকির হোসেন, এবং স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।








