আদ-দ্বীন হাসপাতালের ঘটনায় সব ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

আদ-দ্বীন হাসপাতালে ছয়জন শিশুর মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৮ মে) ঈদুল আজহার দিন সকালে মনোহরদী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ ঈদগাহ-এ ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, এ ঘটনায় ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর হাসপাতালটির বিরুদ্ধে সব ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—একটি মায়ের অনুরোধে শিশু ওয়ার্ডের এসি বন্ধ করার পর গ্যাস লিকেজের কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটতে পারে। তবে তদন্তের পরই প্রকৃত কারণ জানা যাবে।
এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং হাসপাতালের কার্যক্রমও নজরদারিতে রাখা হয়েছে বলে জানান মন্ত্রী।
বিজ্ঞাপন
হাম পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, দেশে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে এবং পর্যাপ্ত টিকা মজুত রয়েছে। হামের প্রাদুর্ভাব ও মৃত্যুহার আগের তুলনায় কমেছে বলেও দাবি করেন তিনি।
এ সময় স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঈদের নামাজে অংশ নেন এবং নামাজ শেষে কুশল বিনিময় করেন।








