Logo

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ জুন, ২০২৬, ১১:৫৪
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
ছবি: সংগৃহীত

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর দেশে ফিরেছেন পররাষ্ট্র উপদেষ্টা ড. খলিলুর রহমান। বৃহস্পতিবার (৪ জুন) সকাল ৮টা ৫১ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিজ্ঞাপন

জাতিসংঘের মতো বিশ্বের সর্ববৃহৎ বহুপাক্ষিক ফোরামের গুরুত্বপূর্ণ এই পদে নির্বাচিত হওয়ায় দেশের বিভিন্ন মহল থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে তার সফলতা ও সুস্থতা কামনা করে দোয়া চাওয়া হয়েছে। আগামী এক বছর তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবারই ঢাকায় তিনি জাতিসংঘে তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করতে পারেন।

বিজ্ঞাপন

তিনি জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হবেন এবং আগামী এক বছর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন। 

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনে ১৯০টি ভোটের মধ্যে খলিলুর রহমান পেয়েছেন ৯৯টি দেশের ভোট। প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস এস কাকৌরিস পেয়েছেন ৯১টি দেশের সমর্থন। 

বিজ্ঞাপন

আগামী সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ৮১তম অধিবেশনে বৈশ্বিক এই ফোরামের নেতৃত্ব দেবে বাংলাদেশ।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD