সরকারদলীয় এমপিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি: সংগৃহীত
সরকারদলীয় সংসদ সদস্যদের (এমপি) নিয়ে সংসদীয় সভা চলছে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (৬ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে এই সভা শুরু হয়।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
সভায় স্বাগত বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিজ্ঞাপন
সভায় সরকারদলীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
জেবি/এসডি








