Logo

খানজাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

profile picture
জেলা প্রতিনিধি
বাগেরহাট
৫ নভেম্বর, ২০২৬, ১৪:২০
খানজাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

মোংলা বন্দরে দিনের কর্মসূচি শেষ করে বাগেরহাটে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) মাজারে গিয়ে তিনি দোয়া ও মোনাজাতে অংশ নেন।

বিজ্ঞাপন

এর আগে সকালে মোংলায় ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরে মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। প্রকল্পটি বাস্তবায়িত হলে বন্দরের সক্ষমতা ও অবকাঠামোগত উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে বৃহস্পতিবার বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ (সিজন-২)-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগ দেওয়ার কথা রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD