২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

সরকারের অন্যতম অগ্রাধিকারভিত্তিক নির্বাচনী প্রতিশ্রুতি ‘বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন ও সফল বাস্তবায়ন নিয়ে গুরুত্বপূর্ণ এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধি লক্ষ্যেই এই বৃহৎ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (৬ জুন) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
বৈঠকে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে মাঠপর্যায়ে ও কর্মপর্যায়ভিত্তিক জলবায়ু বার্তা পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গৃহীত নানা কর্মসূচি ও এর সফল বাস্তবায়নের রূপরেখা নিয়ে কথা বলেন সংশ্লিষ্টরা।
বৈঠকে দেশব্যাপী এই বিশাল বৃক্ষরোপণ কর্মসূচিকে সফলভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন প্রধানমন্ত্রী।








