Logo

দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরি নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ জুন, ২০২৬, ১৪:৩২
দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরি নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশের স্বাস্থ্যখাতে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স নির্মাণের সম্ভাবনা ও করণীয় নিয়ে উচ্চপর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আয়োজিত এ সভায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য স্থানীয়ভাবে অ্যাম্বুলেন্স তৈরির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

বিজ্ঞাপন

শনিবার (৬ জুন) সকালে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, স্বাস্থ্যসেবা খাতে দেশীয় প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং জরুরি চিকিৎসাসেবার যানবাহন উৎপাদনে স্থানীয় সক্ষমতা গড়ে তোলার বিষয়টি সভায় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বৈঠক অনুষ্ঠিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ ও সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, এ বিষয়ে বিস্তারিত তথ্য ও সভার সিদ্ধান্ত সাংবাদিকদের সামনে তুলে ধরবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার দুপুর ২টায় রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ৪ নম্বর সরকারি বাসভবনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেবেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD