Logo

জনবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশকের পিতার মৃত্যুবার্ষিকী আজ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ জুন, ২০২৬, ১১:২৭
জনবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশকের পিতার মৃত্যুবার্ষিকী আজ
ছবি: সংগৃহীত

দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: শফিকুল ইসলাম (শফিক) এর পিতা মরহুম শাহজাহান আলীর ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০০৮ সালের ৭ জুন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন।

বিজ্ঞাপন

তিনি চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার কুড়ালগাছি গ্রামের একজন সুপরিচিত ব্যবসায়ী ও সমাজসেবক ছিলেন।

মরহুম শাহজাহান আলীর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের উদ্যোগে বিভিন্ন ধর্মীয় কর্মসূচি হিসেবে কুড়ালগাছি গ্রামে কুরআন খতম, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হবে। গ্রামবাসী ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে অনুষ্ঠান শেষে বিশেষ তোবারক বিতরণ করা হবে।

বিজ্ঞাপন

পরিবারের সদস্যরা সকলের কাছে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, মরহুম শাহজাহান আলী তাঁর সততা, ব্যবসায়িক সুনাম এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য এলাকায় ব্যাপকভাবে সমাদৃত ছিলেন। তাঁর মৃত্যুবার্ষিকীতে পরিবারসহ এলাকাবাসী গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD