ঝিনাইদহে মালগাড়ির বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল চলাচল বন্ধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি তেলবাহী মালগাড়ির তিনটি বগি লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
বিজ্ঞাপন
রবিবার (৭ জুন) সকাল ৬টার দিকে উপজেলার সাফদারপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সাফদারপুর স্টেশনের স্টেশন মাস্টার নয়ন হোসেন জানান, খুলনা থেকে পার্বতীপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া তেলবাহী মালগাড়িটি স্টেশনের কাছাকাছি পৌঁছালে এর পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়। ঘটনার পর খুলনা-রাজশাহী রুটসহ উত্তরাঞ্চলের সঙ্গে রেল চলাচল বন্ধ হয়ে যায়।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে খুলনা থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। উদ্ধারকাজ শেষ হলে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।








