Logo

কাপাসিয়া-গাজীপুর সড়কে যাত্রী ছাউনি নির্মাণ

profile picture
উপজেলা প্রতিনিধি
গাজীপুর সদর, গাজীপুর
৫ নভেম্বর, ২০২৬, ১৪:১০
কাপাসিয়া-গাজীপুর সড়কে যাত্রী ছাউনি নির্মাণ
ছবি: সংগৃহীত

কাপাসিয়া-গাজীপুর সড়কে যাত্রী ও পথচারীদের দুর্ভোগ কমাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পাবুর জনকল্যাণ সংঘ। সাধারণ মানুষের যাতায়াতকে আরও স্বস্তিদায়ক করতে সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নির্মাণ করা হয়েছে একাধিক দৃষ্টিনন্দন যাত্রী ছাউনি। তীব্র রোদ কিংবা আকস্মিক বৃষ্টিতে এসব ছাউনি যাত্রীদের নিরাপদ আশ্রয় হিসেবে কাজে আসবে।

বিজ্ঞাপন

পাবুর জনকল্যাণ সংঘের উদ্যোগে এবং সংগঠনের আহ্বায়ক আলমগীর জাহানের সার্বিক ব্যবস্থাপনায় এ জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। সড়কের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে যাত্রী ছাউনি স্থাপন করা হয়েছে। এসব স্থাপনা সাধারণ যাত্রীদের পাশাপাশি নারী, শিশু ও বয়স্কদের যাতায়াতে বিশেষ সুবিধা দেবে।

স্থানীয় বাসিন্দাদের মতে, কাপাসিয়া-গাজীপুর সড়কে চলাচলকারী যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে যানবাহনের জন্য অপেক্ষার সময় রোদ ও বৃষ্টিতে দাঁড়িয়ে থাকার কষ্ট থেকে অনেকটাই মুক্তি পাবেন যাত্রীরা।

এলাকার সামাজিক উন্নয়ন ও জনকল্যাণে পাবুর জনকল্যাণ সংঘের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। সংগঠনের সদস্য ও কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সচেতন মহল যাত্রী ছাউনিগুলো যথাযথভাবে ব্যবহার এবং পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD