নওগাঁ জেলা জামায়াতের নতুন আমির মাওলানা মাহফুজুর রহমান

নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর নতুন আমির নির্বাচিত হয়েছেন মাওলানা মো. মাহফুজুর রহমান। সংগঠনের সদস্যদের (রুকন) গোপন ভোটে ২০২৭-২০২৮ সেশনের জন্য তিনি এ দায়িত্ব পেয়েছেন। এর আগে তিনি ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে দলটির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।
বিজ্ঞাপন
বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০২৭-২০২৮ সেশনের জন্য দেশের ৭৭টি সাংগঠনিক জেলা ও মহানগর শাখার আমিরদের নাম ঘোষণা করে। প্রকাশিত তালিকায় নওগাঁ জেলা শাখার আমির হিসেবে মাওলানা মো. মাহফুজুর রহমানের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
দলীয় ও ব্যক্তিগত পরিচিতি সূত্রে জানা যায়, মাহফুজুর রহমান কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি ইসলামী ছাত্রশিবিরের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির দায়িত্ব পালন করেন।
পরবর্তী সময়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতিতে যুক্ত হয়ে ঢাকা মহানগরী উত্তর শাখার সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। দলীয় পরিচিতিতে উল্লেখ রয়েছে, ২০২৩ সালেও তিনি এ পদে ছিলেন। বর্তমানে তিনি জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন মাহফুজুর রহমান।
এর আগে গত ২৪ অক্টোবর নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে ২০২৭-২০২৮ কার্যকালের জন্য জেলা আমির নির্বাচনের লক্ষ্যে সদস্যদের মতামত গ্রহণ করা হয়েছিল।
বিজ্ঞাপন
নতুন দায়িত্বের মধ্য দিয়ে আগামী দুই বছরের জন্য নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক নেতৃত্বে থাকবেন মাওলানা মো. মাহফুজুর রহমান।








